১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা না গেলে নির্বাচনে বিপর্যয় আসতে পারে’

দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণ করা না গেলে আগামী নির্বাচন ঘিরে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এসময় ভোট ঘিরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরকারের কী ক্ষমতা আছে? এমন প্রশ্নও রাখেন তিনি।

রোববার (১০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আইপিডি আয়োজিত অন্তবর্তীকালীন সরকারের এক বছর: মন্ত্রণালয় ভিত্তিক পর্যালোচনা শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ও জুলাই গণঅভ্যুত্থান রক্ষায় আগামী ৫ বছর দেশে স্থিতিশীল সরকার দরকার।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া বলেন, নির্বাচিত সরকার না থাকায় মন্ত্রণালয়গুলো এখন জবাবদিহিতাবিহীন পরিস্থিতিতে আছে। এসময় সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা খুবই জরুরি।

এছাড়া জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই সনদ ঘোষণা দেয়া হলেও বাস্তবায়ন কীভাবে হবে সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও। জুলাই সনদে আইনের ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে দেশ অন্ধকারে যাবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা না গেলে নির্বাচনে বিপর্যয় আসতে পারে’

পোষ্টের সময় : ০৬:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫