ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর প্রধান সম্পাদক ও প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের স্বত্বাধিকারী মনসুর আলম চন্দন।
১৪ সদস্যের এই কমিটির আহ্বায়ক হয়েছেন জেলা পুলিশ সুপার। যুগ্ম আহ্বায়ক-১ হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আর যুগ্ম আহ্বায়ক-২ হয়েছেন কৃষিবিদ আবুল খায়ের দীপু।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— এনামুল হক আকন্দ লিটন, মাহাবুবুর রশিদ ফরাজি, রোকনুজ্জামান সরকার রোকন, একেএম মাহবুবুল আলম, মো. মোস্তফা, আনোয়ার হোসেন মঞ্জু, সাইফুল ইসলাম, আরিফুর রহমান চৌধুরী, শহীদুল আমিন খসরু ও জেলা ক্রীড়া অফিসার।
গত ৭ আগস্ট জেলা প্রশাসক মুফিদুল আলম কমিটির অনুমোদন দেন। প্রিমিয়ার লীগের প্রতিটি ক্লাব থেকে একজন করে প্রতিনিধি এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।
স্টাফ রিপোর্টার 




















