১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

চীনের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’। ঝড়ের প্রভাবে সাংহাইয়ের দুটি প্রধান বিমানবন্দরে প্রায় ১ হাজার ৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ান শহরের কাছে স্থলভাগে আঘাত হানে টাইফুনটি। এ সময় ঝড়ের কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি ছিল।

টাইফুনের প্রভাবে ঝেজিয়াং ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস বয়ে যাচ্ছে। কোথাও কোথাও ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে। এতে বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে।

ঝড়ের কারণে ঝেজিয়াং ও ফুজিয়ান অঞ্চলে ২০০টির বেশি ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বেশ কিছু এলাকায় ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে। উপকূলীয় নির্মাণকাজ বন্ধের পাশাপাশি নিরাপত্তার জন্য শত শত জাহাজকে বন্দরে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শুধু ওয়েনঝৌ শহরেই প্রায় ৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ফুজিয়ানের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরানো হয়েছে আরও প্রায় ৯৯ হাজার মানুষ। সাধারণ মানুষের জন্য এক হাজারের বেশি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

সাংহাইয়ের হংকিয়াও ও পুডং বিমানবন্দরে নির্ধারিত ফ্লাইটের বড় একটি অংশ বাতিল করা হয়েছে। এছাড়া ঝেজিয়াংয়ের হাংঝৌ বিমানবন্দরেও শত শত ফ্লাইট বাতিল হয়েছে।

টাইফুনের প্রভাবে আগামী কয়েক দিনে চীনের বিভিন্ন এলাকায় ৮ থেকে ১৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

এদিকে টাইফুন ডলফিনের জন্য সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র। সাংহাইসহ ফুজিয়ান, আনহুই ও জিয়াংসু প্রদেশের কয়েকটি এলাকায়ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

ময়মনসিংহে ‘হার ভোট,হার সিট’ ক্যাম্পেইন

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

পোষ্টের সময় : ১০:৪৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬