১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ চাকরি নয়, জন্মেছে উদ্যোক্তা হওয়ার জন্য

জাতীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ জন্মেছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়। তিনি রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এখন বিশ্বের মানুষ বিভিন্ন ধরনের উদ্যোক্তা হয়ে উঠেছে এবং প্রযুক্তির বিকাশ এটি সম্ভব করেছে। প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের ও নতুন প্রজন্মকে বিশ্বব্যাপী কাজের সুযোগ দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সবাইকে তাদের দক্ষতা অনুযায়ী সুযোগ করে দিতে পিকেএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বর্তমান প্রজন্ম আগের প্রজন্মের মতো নয়; তারা অনেক এগিয়েছে, নতুন উদ্যোগ ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পিকেএসএফ নতুন ভবনে এসে নতুন দৃষ্টিভঙ্গি ও কাজের সম্ভাবনা তৈরি করবে।

প্রধান উপদেষ্টা স্মৃতিচারণে উল্লেখ করেন, বিশ্বব্যাংক থেকে প্রাপ্ত ২০ কোটি টাকার ফান্ড এবং রাষ্ট্রপতি এরশাদের সমর্থন পিকেএসএফ-এর সূচনা ও দারিদ্র্য নিরসনে নতুন পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রেখেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মানুষ চাকরি নয়, জন্মেছে উদ্যোক্তা হওয়ার জন্য

পোষ্টের সময় : ০৪:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫