জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানিয়েছেন, নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে। তিনি বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেতন অপর্যাপ্ত ছিল, তাই সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণ করা হচ্ছে।
নতুন কাঠামোয় আয়কর, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য ভাতা নির্ধারণ, মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়, পেনশন ও অবসর-সুবিধা, এবং কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নের বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের আগেই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা যাবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তাদের জন্য বাস্তবসম্মত বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন। এছাড়া স্বাস্থ্যবীমা বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে অসুস্থতার কারণে পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
স্টাফ রিপোর্টার 





















