১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি প্রবাসী

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনা জিতেছেন মানসুর আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসী। এই ২৫০ সোনার দাম বাংলাদেশি অর্থে ৪০ লাখ টাকার সমান।

সংবাদমাধ্যম গালফ নিউজ রোববার (২৬ অক্টোবর) জানিয়েছে, মানসুর প্রথমবারের মতো ‘বিগ টিকিটের’ লটারি কিনেছিলেন। আর প্রথমবারই বাজিমাত করেছেন তিনি।

মানসুর আমিরাতের দুবাইয়ে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। সেখানে চার বছর ধরে আছেন তিনি। তার পরিবার বাংলাদেশেই থাকে।

তিনি তার কয়েকজন কাছের বন্ধুর সঙ্গে এই টিকিটটি কেনেন। এখন তারা সবাই এগুলো নিজেরা ভাগ করে নেবেন।

সোনা জেতা মানসুর বলেছেন, “আমি আমিরাতে চার বছর ধরে আছি। আজ আমি অনেক খুশি। আমি সামাজিকমাধ্যমে প্রথমে বিগ টিকিটের লটারির কথা জানতে পারি। এরপর আমার ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ বানাই এবং লটারির টিকিট কিনি। আমার ভাগ্যটা দেখুন! আমি প্রথমবারের মতো টিকিট কিনেছিলাম, প্রথমবারই আমরা জিতেছি। আমরা সবাই খুবই খুশি এবং কৃতজ্ঞ।”

১০ বন্ধুর সবার সঙ্গে এই সোনা সমানভাগে ভাগ করে নেবেন জানিয়ে মানসুর বলেছেন, “আমরা সোনা ভাগ করে নেওয়া এবং টিকিট কেনা অব্যাহত রাখার পরিকল্পনা করছি। এটি এমন অভিজ্ঞতা যা আমরা কখনো ভুলব না।”

সূত্র: গালফ নিউজ

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

ইউক্রেনের স্কুলভবনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, নিখোঁজ ৫০

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি প্রবাসী

পোষ্টের সময় : ০৬:৪৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫