০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ ঠান্ডা জেঁকে বসছে, রাত নামবে আরও

সারাদেশে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালেই সংস্থাটির আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ পূর্বাভাস প্রকাশ করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ভোরের দিকে হালকা কুয়াশা পড়ারও ইঙ্গিত দিয়েছে অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে, যদিও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও আসতে পারে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে ভোরের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা বেশি।

অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাও একই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। রাত–দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের উত্তরের জেলা গুলোতে হালকা শীতের আমেজ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবারও দেশের আবহওয়া শুষ্কই থাকবে। ভোরের দিকে উত্তর-পূর্বাঞ্চলে কুয়াশা পড়তে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রভাবিত হবে আংশিক মেঘলা আকাশে, তবে বৃষ্টি বা ঝড়ো বাতাসের সম্ভাবনা নেই। এই সময়েও রাত ও দিনের তাপমাত্রা সামান্য নিচে নামতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ রয়েছে।

আগামী ৬ ডিসেম্বর সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও আবহাওয়ার একই ধারা অব্যাহত থাকতে পারে। দেশের অনেক জায়গায় হালকা শীত আরও অনুভূত হবে বলে ধারণা করা হচ্ছে।

সারাদেশেই বর্তমানে শীতের প্রভাব বাড়তে শুরু করায় তাপমাত্রার এই ধীরে ধীরে হ্রাস স্বাভাবিক বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তরের বিভিন্ন জেলায় ইতোমধ্যে শীতের তীব্রতা বেড়ে গেছে, কুয়াশাও ঘন হচ্ছে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হঠাৎ ঠান্ডা জেঁকে বসছে, রাত নামবে আরও

পোষ্টের সময় : ১০:২৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫