ময়মনসিংহের তারাকান্দায় মুদি ব্যাবসায়ী ফখরুদ্দিন হত্যাকাণ্ডের জের ধরে গবাদি পশু ও আসবাবপত্র লুটের পর পাঁচ বাড়িতে আগুন দিলো দুর্বৃত্তরা।
গত সোমবার (২৩মার্চ) বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে ফখর উদ্দিন(৫৫) মৃত্যু হয়।
আহত ফখর উদ্দীনকে স্হানীয় এলাকাবাসী তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে লাশ দাফনের পর একই গ্রামের আবুল হোসেন, লাল মিয়া, সুমন,রাশিদুল,ও রাসেলের বাড়িতে দুর্বৃত্তরা গবাদি পশু, আসবাবপত্র লুটের পর বাড়িতে অগ্নি সংযোগ করে। এতে পাঁচটি বাড়ি পুড়ে বশীভূত হয়।
স্থানীয় এলাকাবাসী জানান,খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। ফখর উদ্দিন হত্যাকাণ্ডে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল বারেক ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা আরো জানান,লুটপাট অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি 




















