০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের ২য় দিন, টিকা পেল ২৮৩ শিশু

দেশব্যাপী ৩ সপ্তাহ ব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর অংশ হিসেবে ময়মনসিংহে দ্বিতীয় দিনের মতো টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) নগরীর মা ও শিশু কল্যাণ হাসপাতালে দিনভর এই কার্যক্রম অব্যাহত থাকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস বয়স থেকে শুরু করে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের হাম-রুবেলার প্রতিষেধক টিকা প্রদান করা হচ্ছে। বর্তমান তথ্য অনুযায়ী, গত দুই দিনে (প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে) এই কেন্দ্রে সর্বমোট ২৮৩ জন শিশুকে সফলভাবে টিকা দেওয়া হয়েছে।

আজকের কর্মসূচিতে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করেছে শিশু সাওদাহ ইসলাম সাইফা ও জাকিয়া ইসলাম আফিয়া। ছবিতে তাদের টিকা প্রদান করতে দেখা যায় টিকাদান কর্মী আনোয়ারা বেগম মিনুকে।

উল্লেখ্য, শিশুদের সংক্রামক ব্যাধি হাম ও রুবেলা নির্মূলের লক্ষ্যে ৩ সপ্তাহব্যাপী এই জরুরি ক্যাম্পেইন দেশজুড়ে পরিচালিত হচ্ছে। নির্ধারিত বয়সের কোনো শিশু যেন এই টিকা থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব প্রদান করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়

মসজিদে শিশুর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইমামকে দেখার অভিযোগ, থানায় মামলা

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের ২য় দিন, টিকা পেল ২৮৩ শিশু

পোষ্টের সময় : ০৪:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬