০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে পশুর হাটে র‍্যাবের অভিযান, নির্বিঘ্নে বেচাকেনার আশ্বাস

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহের দাপুনিয়া পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১৪। অভিযান শেষে পশুর হাট পরিদর্শন এবং সাধারণ ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেছেন র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ রবিবার (২৪ মে) বিকেলে দাপুনিয়া বাজার পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে কথা বলেন র‍্যাব-১৪ এর অধিনায়ক ময়নুল হক।

সংবাদ সম্মেলনে র‍্যাব অধিনায়ক বলেন, “আমরা সর্বদাই সাধারণ মানুষের পাশে আছি। আসন্ন ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনারা কোনো ধরনের আতঙ্ক বা ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করুন।”

তিনি আরও বলেন, “হাটে কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি বা জাল টাকার কারবারিদের দৌরাত্ম্য সহ্য করা হবে না। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি বা প্রয়োজনে তাৎক্ষণিকভাবে আমাদের সহযোগিতা নিন। র‍্যাব সব সময় আপনাদের পাশে রয়েছে।”

নিরাপত্তা জোরদারের বিষয়ে তিনি আরও বলেন, হাটে আসা ক্রেতা ও বিক্রেতারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য র‍্যাবের নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বলে জানান র‍্যাব অধিনায়ক।

মোটা অঙ্কের টাকা লেনদেনে ব্যবসায়ীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়ার পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনে হাটে স্থাপিত র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে পশুর হাটে র‍্যাবের অভিযান, নির্বিঘ্নে বেচাকেনার আশ্বাস

পোষ্টের সময় : ০৭:৪৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬