০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁও উপজেলা প্রশাসনের সুলভ মূল্যের হাট চালু

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়মতার মধ্যে রাখতে গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী সুলভ মূল্যের হাট চালু করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক তত্তাবধানে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ সুলভ মূল্যের হাট উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা পরিষদ চত্বরে উক্ত হাটে ভোক্তাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পন্যের সুলভ মূল্যের দোকান বসানো হয়। বাজার দর হতে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ক্রেতারা হাট উদ্ভোধনের পর থেকেই দোকানে ভিড় জমাচ্ছেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বসানো এই হাটে বাজার মুল্যের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ সহজেই তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন।
সরেজমিন সুলভ মূল্যের হাট ঘুরে দেখাযায়, উদ্বোধনের দিন সুলভ মূল্যের দোকানে প্রতি কেজি মাংস ৬৫০ টাকা, পাঙ্গাস মাছ ১৬০ টাকা, তেলাপিয়া মাছ ১৬০ টাকা, বেগুন ৩০ টাকা, কাচাঁ মরিচ ২৫ টাকা, লেবু হালি ৩০টাকা, দুধ ১ লিটার ৭০ টাকা ও ডিম প্রতি ডজন ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিম্ন আয়ের ক্রেতারা যেন রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি হচ্ছে। রমজান উপলক্ষ্যে সপ্তাহে দুইদিন চলবে এই হাট।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভারত-বাংলাদেশ সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গফরগাঁও উপজেলা প্রশাসনের সুলভ মূল্যের হাট চালু

পোষ্টের সময় : ০২:৫১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫