১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু, ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যানকে বরণ

নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নগরীর গণপূর্ত ভবনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ নগরীকে পরিকল্পিত অবকাঠামোর মাধ্যমে ঢেলে সাজানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

এর আগে গণপূর্ত ভবন প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নবনিযুক্ত চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং একটি পরিকল্পিত নগরী গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, দেশের উন্নয়নে যে সব কার্যক্রম বাস্তবায়ন প্রয়োজন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, পরিকল্পিত নগরী গড়ে তোলার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ময়মনসিংহ নগরীকে একটি পরিকল্পিত ও আধুনিক আবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে। এ ক্ষেত্রে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশগ্রহণে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।

তিনি ময়মনসিংহকে একটি আধুনিক বিভাগীয় শহর হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়নের আশ্বাসও দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিমুদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, উত্তর যুবদলের সভাপতি শামছুল হক শামছুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকসেবী আল-আমিনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, জখম সহোদর ভাই

মদনে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু 

18 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু, ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যানকে বরণ

পোষ্টের সময় : ০৪:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬