১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে’ : নাহিদ ইসলাম

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য ‘ফাঁসির দড়ি অপেক্ষা করছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যে আলোচনা হয়েছে, তার প্রেক্ষাপটে তিনি চান শেখ হাসিনা দেশে ফিরে আদালতের দেওয়া রায় কার্যকর হোক। তিনি দাবি করেন, সরকারকে যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে কীভাবে দেশে আনা হবে, তা সরকারকেই নির্ধারণ করতে হবে। এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা করবে বাংলাদেশ সরকার।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরা বা না ফেরা এবং বিচার কার্যকরের বিষয়টি মূলত ঢাকা-দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা ঐক্যবদ্ধ।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, দলটিকে সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার বিষয়টি সরকার বিবেচনা করছে এবং এটিই সঠিক পদক্ষেপ বলে তিনি মনে করেন। পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া আদালতের রায় কার্যকরেরও দাবি জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রাণিসেবায় দক্ষতা বাড়াতে বাকৃবিতে পোষ্য ও পথপ্রাণী বিষয়ক প্রশিক্ষণ

শেষ মুহূর্তে মেরিনোর গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

11 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে’ : নাহিদ ইসলাম

পোষ্টের সময় : ০৯:৪৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬