১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ৪২টি উন্নয়ন প্রকল্পে ৮৫ লাখ টাকা অনুদান

ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে ৮৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

রোববার সকালে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের হাতে ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে

উন্নয়ন প্রকল্পের অর্থের চেক তুলে দেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা। বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, সহকারী প্রকৌশলী আব্দুস সালাম , উন্নয়ন প্রকল্পের চেক গ্রহীতা মো: মঞ্জুরুল ইসলাম, আব্দুল মোত্তালিব, আনসারুল হক, নাজমুল হোসাইন ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাতেই টেকসই উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আজ টেকসই উন্নয়নের যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগকে ধরে রাখতে এবং উন্নয়নের এই ধারাকে আরও বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

প্রিন্স বলেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”—প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের এই নীতিকে ধারণ করেই ময়মনসিংহ জেলা পরিষদ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন উদ্যমে উন্নয়নের অভিযাত্রা শুরু করেছে।

জনগণের প্রত্যাশা পূরণ এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জেলা পরিষদকে একটি জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা কাজ করছি।

তিনি বলেন, অতীতের সব নেতিবাচক ধারা, পরিহার করে জেলা পরিষদের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী জনকল্যাণে ইতিবাচক মনোভাব নিয়ে দায়িত্ব পালন করছেন। জনগণের সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করাই জেলা পরিষদের প্রধান অঙ্গীকার।

আজ যেসব প্রতিষ্ঠান উন্নয়ন প্রকল্পের চেক গ্রহণ করছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের এই অর্থ একটি আমানত। প্রতিটি টাকার যথাযথ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অক্ষুন্ন রাখতে হবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ কামরুল হুদা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয় বরাদ্দ প্রাপ্ত প্রতিষ্ঠান সমূহের প্রকল্প বাস্তবায়ন কমিটির কর্মকর্তাদের অবহিত করেন এবং তা প্রতিপালনে সকলের প্রতি আহ্বান জানান ।

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিগণ তাদের বক্তব্যে সকলকে একত্রিত করে উন্নয়ন কাজের চেক হস্তান্তরকে জেলা পরিষদের ইতিহাসে ব্যতিক্রম বলে উল্লেখ করেন ।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকসেবনের অভিযোগে কারাদণ্ড, ময়মনসিংহে ছাত্রদল নেতা আনিসুর বহিষ্কার

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

12 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ৪২টি উন্নয়ন প্রকল্পে ৮৫ লাখ টাকা অনুদান

পোষ্টের সময় : ০৭:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬