০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংশোধন বিশেষ কমিটি, সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এ ঘটনা ঘটে।

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্য ও সংস্কার পরিষদের সদস্য—দুটি শপথই বহাল রয়েছে। সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে নতুন কমিটি গঠন করা হলে তা তারা প্রত্যাখ্যান করবেন। তিনি অভিযোগ করেন, জনগণের মতামতকে উপেক্ষা করা হচ্ছে এবং গণভোটের গুরুত্ব খর্ব করা হলে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হবে।

তিনি আরও বলেন, জনগণের মতামতের প্রতি সম্মান না দেখানোর প্রতিবাদে বিরোধীদল সংসদ থেকে ওয়াকআউট করছে।

গঠিত বিশেষ কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নাল আবেদিন, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, সাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী মোরাদুজ্জামান মুরাদের লিফলেট বিতরণ 

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসছে আর্জেন্টিনার নাম, ঘটনা কি

14 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সংবিধান সংশোধন বিশেষ কমিটি, সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট

পোষ্টের সময় : ০৯:৩৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬