১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন আজ রোববার বঙ্গভবন ছাড়ছেন। এরপর তিনি সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। শারীরিক অবস্থার কারণে শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন তিনি।

তিনি জানান, চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা ব্যাংকক যাওয়ার পরিকল্পনা রয়েছে। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই তাঁকে সঙ্গে নিয়েই বিদেশে যাবেন বলে জানিয়েছেন তিনি।

গত শনিবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। সম্প্রতি বাইপাস সার্জারির পর তিনি ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামের জটিল রোগে আক্রান্ত হন। এর ফলে তিনি মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।

বঙ্গভবন ছাড়ার প্রস্তুতির অংশ হিসেবে কয়েক দিন ধরেই তাঁর ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে সরিয়ে নেওয়া হচ্ছিল। বাসভবনটির পরিচ্ছন্নতা ও সংস্কারকাজও শেষ হয়েছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন।

সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

এদিকে, সংবিধান অনুযায়ী পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী জাতীয় সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেছেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে বলে জানানো হয়েছে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে স্থায়ীভাবে উঠছেন না। তিনি স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন, তবে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য বঙ্গভবন থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ সকাল সাড়ে ১১টায় তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বেলা সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মোনাজাতে অংশ নেবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫

নকলায় রিকশা এড়াতে ব্রেক, পিকআপের নিচে পড়ে নিহত মোটরসাইকেল চালক

25 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে

পোষ্টের সময় : ০৮:১৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬