১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচারের খবর প্রকাশ করলে তা আদালতের আদেশ লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং এ বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার আগেও এ বিষয়ে গণমাধ্যমকে সতর্ক করেছিল। কেউ যদি আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটি প্রকাশ বা সম্প্রচার করে, তবে তা আদালতের আদেশ অমান্য করার শামিল হবে।

তিনি বলেন, আদালতের নির্দেশনা মানা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের দায়িত্ব হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।

তবে ব্যক্তিগত মতামত তুলে ধরে তিনি বলেন, আদালতের আদেশ না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ঠিক হতো না। কেউ আদালতের আদেশের সঙ্গে একমত না হলে আদালতেই গিয়ে তা চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু আদেশ বহাল থাকা পর্যন্ত তা সবাইকে মেনে চলতে হবে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিনের তথ্য সরকার দুই-তিন দিন পর জানার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দিতে পারছেন না। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কেন এমন হয়েছে তা খতিয়ে দেখা হবে।

প্রশাসনে আগের সরকারের প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, ১৫ বছর ধরে বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করা ব্যক্তিদের একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। সরকার ধীরে ধীরে প্রয়োজনীয় পরিবর্তন করছে, তবে এমনভাবে নয় যাতে রাষ্ট্রের সেবাদান ব্যবস্থা ব্যাহত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল, ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ

ত্রিশা‌লে ‘২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার

পোষ্টের সময় : ০১:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬