০২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় জয় তুলে নেয় টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই ঐতিহাসিক সাফল্য অর্জন করল বাংলাদেশ।

বাংলাদেশ দল যখন ঐতিহাসিক এই জয় অর্জন করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষে তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাদের অভিনন্দন জানান।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের শুভেচ্ছা পৌঁছে দেন।

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে সাফল্যে রূপ দেবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে যোগ হলো নতুন এক ইতিহাস। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম স্মরণীয় সাফল্য হয়ে থাকল।

বাংলাদেশের এই জয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। ঐতিহাসিক এই সাফল্যের পর এখন সিরিজের পরবর্তী টেস্টেও ভালো পারফরম্যান্সের প্রত্যাশায় তাকিয়ে আছে দেশের ক্রিকেটপ্রেমীরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভ্রমণ ও বিদেশযাত্রা সহজ করতে হালুয়াঘাটে আল-এহসান ট্রাভেলসের উদ্বোধন

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

পোষ্টের সময় : ০১:০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬