০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা উন্নয়নের নির্দেশ প্রতিমন্ত্রীর

  • সেলিম আকন্দ
  • পোষ্টের সময় : ০৯:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১৬৩ ভিউ :

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাসেবার মান আরও উন্নত করে রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।

আজ ১৭ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। এ সময় ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা পরিষদের সহ-সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ তার সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের ক্যাথল্যাব, কার্ডিওলজি বিভাগ, আইসিইউ, সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট ঘুরে দেখেন। তিনি চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রোগীরা যাতে হাসপাতালে এসে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, হাসপাতালের ভেতরে একটি শিশু হাসপাতালের নির্মাণকাজ চলছে। নির্মাণকাজ দ্রুত শেষ করে এটি মানুষের স্বাস্থ্যসেবায় যুক্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ক্যানসার ভবন এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ভবনের কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, এসব ভবনের নির্মাণকাজ শেষ হলে ময়মনসিংহসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে। এতে রোগীদের চিকিৎসার জন্য অন্যত্র যাওয়ার প্রয়োজনও কমবে।

পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল বিপু, হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

ইউক্রেনের স্কুলভবনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, নিখোঁজ ৫০

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা উন্নয়নের নির্দেশ প্রতিমন্ত্রীর

পোষ্টের সময় : ০৯:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬