০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ নিয়ে কোনো অনুশোচনা নেই ট্রাম্পের

ইরানের সঙ্গে সংঘাত যেভাবে পরিচালনা করা হয়েছে, তা নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘অনুশোচনা’ শব্দটিতে তিনি বিশ্বাস করেন না। তার ভাষ্য, কোনো সিদ্ধান্ত নিয়ে সামান্য আত্মমূল্যায়ন করা যেতে পারে, তবে একই পরিস্থিতি আবার এলে তিনি একইভাবেই পদক্ষেপ নেবেন।

ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ায় তার সমর্থকদের মধ্যে গর্ব রয়েছে।

যুদ্ধের কারণে তার কিছু সমর্থক বিচলিত বা মনোবলহীন হয়ে পড়েছেন—এমন ধারণাও নাকচ করে দেন ট্রাম্প। তিনি বলেন, সমর্থকদের মধ্যে মনোবল হারানোর কোনো লক্ষণ তিনি দেখছেন না।

ট্রাম্প আরও দাবি করেন, মধ্যবর্তী নির্বাচনের পরপরই অথবা তার আগেই ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটবে।

সূত্র: টাইমস অব ইসরাইল

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ডেঙ্গু আক্রান্ত এমপি মাজেদ, সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৮৭

10 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইরান যুদ্ধ নিয়ে কোনো অনুশোচনা নেই ট্রাম্পের

পোষ্টের সময় : ০১:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬