০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে আগুন: তদন্ত কমিটি, ৩ কার্যদিবসে প্রতিবেদন

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন আটতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে অধ্যাপক ডা. গোলাম রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। অগ্নিকাণ্ডের মূল উৎস, ভবনের নিরাপত্তা ও জরুরি বহির্গমন ব্যবস্থার ত্রুটি এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং গণপূর্ত (বিদ্যুৎ) বিভাগের নির্বাহী প্রকৌশলী।

জানা যায়, সোমবার বিকেল পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন বহির্বিভাগ ভবনের লিফট নিয়ন্ত্রণকক্ষের যন্ত্রাংশ অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে লিফটের ফাঁকা স্থান দিয়ে ধোঁয়া বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় হুড়োহুড়িতে কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া যায়। তবে মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে ভিন্ন তথ্য জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণ, অবহেলা এবং হতাহতের বিষয়টি তদন্ত কমিটি খতিয়ে দেখবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে দশানী নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

হালুয়াঘাটে ক্ষুদ্রনৃগোষ্ঠীদের মাঝে প্রধানমন্ত্রীর উন্নয়ন সহায়তা প্রদান

13 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ মেডিকেলে আগুন: তদন্ত কমিটি, ৩ কার্যদিবসে প্রতিবেদন

পোষ্টের সময় : ০২:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬