০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, মোট মৃত্যু ২০

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো ডেঙ্গু-সংক্রান্ত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন। বর্তমানে হাসপাতালে ১০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৫৭ জন পুরুষ, ৩৬ জন নারী ও ১০ জন শিশু।

চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন মোট ২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে মারা গেছেন ২০ জন।

মৃত দুজনের মধ্যে কুলসুমা আক্তার (৫০) নেত্রকোনার বারহাট্টা উপজেলার গাছতলা বাজার এলাকার ইসহাক মিয়ার স্ত্রী। তিনি ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে বৃহস্পতিবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অপর মৃত আল আমিন (৩৫) তারাকান্দা উপজেলার নুরুল ইসলামের ছেলে। তিনি ১৬ সেপ্টেম্বর রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে বৃহস্পতিবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। সেপ্টেম্বর মাসে অন্যান্য মাসের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ব্যাপক বেড়েছে জানিয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে পৈতৃক সম্পত্তির জেরে বোনকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ

'বাংলাদেশ ও ব্রিকস: অনুপস্থিতির কূটনৈতিক হিসাব'

18 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, মোট মৃত্যু ২০

পোষ্টের সময় : ১১:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬