০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক

  • RA
  • পোষ্টের সময় : ১২:০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৪১৪ ভিউ :

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে ‘ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস’ নামের একটি ফিলিস্তিনি জোট।

রবিবার প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ নিশ্চিত করেছে।

গোষ্ঠীটি আন্তর্জাতিক সম্প্রদায় ও ন্যায়বিচারপন্থী ব্যক্তিদের প্রতি সংহতি জানিয়ে ধর্মঘটে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে। তারা বলেছে, ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে প্রতিরোধের আওয়াজ আরও শক্তিশালী করতে এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে এই ধর্মঘট জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে শিশু ও নারীসহ নিরীহ সাধারণ নাগরিকদের হত্যায় মেতে উঠেছে এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করে বাস্তুচ্যুত করছে। এই আগ্রাসন বন্ধ করতে এবং আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় গাজায় চালানো হামলায় অন্তত ৪৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক

পোষ্টের সময় : ১২:০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫