০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পণ্য রপ্তানিতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করলো ভারত

  • RA
  • পোষ্টের সময় : ০৪:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৫৮১ ভিউ :

ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্স-শিপমেন্ট সুবিধা বন্ধ করেছে, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য তৃতীয় দেশে—যেমন ভুটান, নেপাল ও মিয়ানমার—পণ্য রপ্তানিতে ব্যবহৃত হতো।

এতে স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে ভারতের বন্দর ও বিমানবন্দর ব্যবহারের সুযোগ পেতো বাংলাদেশ। ২০২০ সালের জুনে চালু হওয়া এই সুবিধা সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ করে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

৮ এপ্রিল জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ‘‘২০২০ সালের ২৯ জুনের জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতোমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে।’’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

ইউক্রেনের স্কুলভবনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, নিখোঁজ ৫০

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পণ্য রপ্তানিতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করলো ভারত

পোষ্টের সময় : ০৪:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫