০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উগ্র বার্নলি সমর্থকরা চড়াও হলেন হামজার ওপর

  • স্পোর্টস ডেস্ক
  • পোষ্টের সময় : ০২:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৪৫৮ ভিউ :

এক মৌসুম পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে এসেছে বার্নলি। নিজেদের এই প্রত্যাবর্তন উদযাপন করতে সোমবার রাতে ম্যাচ শেষে মাঠে নেমে পড়েন বার্নলির সমর্থকেরা। টার্ফ মুর তখন উৎসবের রঙে রাঙা।

তবে উৎসবের মাঝেই শেফিল্ডের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর ওপরেই যেন যাবতীয় ক্ষোভ বার্নলি দর্শকদের। ম্যাচ শেষের পরপরই মাঠে ঢুকে পড়েন বার্নলি সমর্থকরা। এসময় উৎসব প্রকাশ করার পাশাপাশি প্রতিপক্ষ শেফিল্ডের বিভিন্ন খেলোয়াড়দের প্রতিও তারা মন্তব্য করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বার্নলি সমর্থকদের দিকে আঙুল উঁচিয়ে ক্ষুব্ধ ভঙ্গিতে কিছু বলছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই খেলোয়াড়। বারবার তেড়ে যাওয়ার চেষ্টা করেন তিনি, যদিও নিরাপত্তাকর্মীরা তাকে ঘিরে ধরে সরিয়ে নেন। টানেলের দিকে নিয়ে যাওয়ার সময়ও হামজার দিকে কটূক্তি করেন বার্নলির কিছু সমর্থক ও খেলোয়াড়, অনেকে আবার তার সামনে দাঁড়িয়ে উদযাপন করতে থাকেন।

ম্যাচটি ২-১ গোলে হেরে যায় শেফিল্ড ইউনাইটেড। এই পরাজয়ে তাদের সরাসরি প্রিমিয়ার লিগে ফেরার আশা শেষ হয়ে যায়। এখন তাদের লড়াই করতে হবে প্লে-অফে। এদিকে হামজা ধারে খেলছেন লেস্টার সিটি থেকে, যে দলটি নিজেরাও এবার প্রিমিয়ার লিগ থেকে অবনমন করেছে। ফলে শেফিল্ড প্রিমিয়ার লিগে ফিরতে না পারলে তাকেও থাকতে হবে দ্বিতীয় সারির চ্যাম্পিয়নশিপে।

৪৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। অন্যদিকে, বার্নলি ও লিডস ইউনাইটেড সমান ৯৪ পয়েন্ট নিয়ে আগেই জায়গা নিশ্চিত করেছে শীর্ষ দুইয়ে। এপ্রিল মাসে টানা তিন হারের ফলে শীর্ষস্থান হাতছাড়া করে শেফিল্ড।

গত মৌসুমে লেস্টার এবং এবার শেফিল্ড ইউনাইটেডের হয়ে দুর্দান্ত খেলেছেন ২৭ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। সম্প্রতি বাংলাদেশের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অভিষেকও হয়েছে তার।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

উগ্র বার্নলি সমর্থকরা চড়াও হলেন হামজার ওপর

পোষ্টের সময় : ০২:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫