০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্সের শুভসূচনা

বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করেছে ফ্রান্স। নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের অন্য গোলটি করেন ব্র্যাডলি বারকোলা। সেনেগালের পক্ষে একমাত্র গোলটি করেন ইব্রাহিম এমবায়ে।

ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি সেনেগাল। নিকোলাস জ্যাকসনের একটি শট পোস্টে লাগে। পরে ইসমাইলা সারও সহজ সুযোগ নষ্ট করেন। ফলে বিরতিতে গোলশূন্য সমতা থাকে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় ফ্রান্স। ৬৬ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। যোগ করা সময়ে এমবায়ে একটি গোল শোধ দিলেও ম্যাচের শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

এই জোড়া গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে ৫৮ গোল করে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন এমবাপ্পে। পাশাপাশি বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে আহ্বান মউক চেয়ারম্যানের

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্সের শুভসূচনা

পোষ্টের সময় : ০৮:০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬