০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টানা আন্দোলনের মুখে স্থগিত হলো ৪৬ বিসিএসের লিখিত পরীক্ষা

টানা আন্দোলনের মুখে স্থগিত করা হয়েছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। ৮ মে থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও চাকরিপ্রত্যাশীদের দাবির প্রেক্ষিতে রোববার (২৭ এপ্রিল) সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।

পিএসসি সদস্য মো. জহিরুল ইসলাম ভুঁইয়া বিক্ষোভকারীদের সামনে ঘোষণা দিয়ে বলেন, ৮ মে অনুষ্ঠিতব্য ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে, পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা, ফলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

এদিকে, পিএসসি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলমান অনশন ৮০ ঘণ্টা পর শেষ হয়। আন্দোলনের উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যস্থতায় অনশনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। বিষয়টি উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়।

চাকরিপ্রত্যাশীরা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবির ব্যাপারে পরিষ্কার ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

টানা আন্দোলনের মুখে স্থগিত হলো ৪৬ বিসিএসের লিখিত পরীক্ষা

পোষ্টের সময় : ০২:৫৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫