০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পেছালো

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার দিন একদিন পিছিয়েছে। নির্ধারিত ৫ মে’র পরিবর্তে তিনি ৬ মে (মঙ্গলবার) ঢাকায় পৌঁছাবেন।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের মহাসচিবের নির্দেশে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি জানিয়েছেন। খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে যাত্রা শুরু করে ৬ মে দেশে পৌঁছাবেন।

তিনি আরও জানান, কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন দেশে ফিরবেন।

উল্লেখ্য, ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া। পরবর্তীতে করোনা মহামারির সময় সরকার তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়, তবে তিনি কার্যত গৃহবন্দি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে তিনি পূর্ণ মুক্তি পান। এরপর আদালত তার বিরুদ্ধে থাকা দুর্নীতির দুই মামলার রায় বাতিল করে।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে তিনি ১৭ দিন একটি ক্লিনিকে চিকিৎসা নেন এবং পরে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন। দীর্ঘ ছয় বছর পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দেওয়ানগঞ্জে মাদ্রাসার জমি উদ্ধার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ধস, আটকা বহু মানুষ, সেনা মোতায়েন

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পেছালো

পোষ্টের সময় : ০১:৩২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫