০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় স্থলবন্দরে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১২:৪২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৪১৫ ভিউ :

ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যসহ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।

শনিবার (১৭ মে) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক এখন থেকে ভারতের কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র নহভা শেভা ও কলকাতা সমুদ্রবন্দর ব্যবহার করে এসব পণ্য ভারতে আমদানি করা যাবে।

এছাড়া, বাংলাদেশ থেকে ফল, ফলের স্বাদযুক্ত ও কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য (যেমন বেকড পণ্য, স্ন্যাকস, চিপস ও মিষ্টান্ন), তুলা ও সুতার বর্জ্য, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী, রঞ্জক, প্লাস্টিকাইজার, দানাদার পণ্য এবং কাঠের তৈরি আসবাবপত্র আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না।

তবে মাছ, এলপিজি, ভোজ্যতেল এবং চূর্ণ পাথর এসব নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না বলে জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মাসে বাংলাদেশ কর্তৃক কিছু ভারতীয় পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় ভারত এ পদক্ষেপ নিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, প্রভাব পড়েছে শিল্পাঞ্চলেও

ইসলামী আন্দোলনের ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটি ঘোষণা

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতীয় স্থলবন্দরে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা

পোষ্টের সময় : ১২:৪২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫