১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির শিকার কোরবানির ১২ গরু উদ্ধার, গ্রেপ্তার ১

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৯:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৩৮৬ ভিউ :

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতদের হাত থেকে লুট হওয়া কোরবানির ১২টি গরু উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মো. তানজিদ হোসেন তামিম নামে একজনকে।

সোমবার (২৬ মে) উপজেলার ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তার তানজিদ হোসেন ভাটিয়ারী এলাকার মো. আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, নোয়াখালীর হাতিয়া বাজার থেকে গরু কিনে চট্টগ্রামের হাটহাজারীর উদ্দেশে রওনা দেন ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাহফুজ। গত ২৫ মে ভোরে শীতলপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক দিয়ে তাদের ট্রাকের গতিরোধ করে ডাকাতরা। এরপর দেশীয় অস্ত্রের মুখে গরুবাহী ট্রাক, নগদ ৭৪ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন, গরু কেনার রসিদ ও গাড়ির কাগজপত্র লুটে নেয় তারা। এ সময় হামলার শিকার হন গরু ব্যবসায়ীরাও।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, সীতাকুণ্ড থানা পুলিশ ও জেলা ডিবির যৌথ অভিযানে গরুগুলো উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার ভিত্তিতে ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ডাকাতির শিকার কোরবানির ১২ গরু উদ্ধার, গ্রেপ্তার ১

পোষ্টের সময় : ০৯:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫