০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম হ্রাস পেলেও বাড়লো কেরোসিনের দাম

দেশের জ্বালানি তেলের বাজারে আবারও দাম কমানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম হ্রাস পেলেও কেরোসিনের দাম বেড়েছে। নতুন এই দাম ১ জুন (রবিবার) থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোল ও অকটেনের দাম কমেছে ৩ টাকা করে—পেট্রোলের নতুন দাম ১১৮ টাকা এবং অকটেনের দাম ১২২ টাকা প্রতি লিটার। তবে কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে লিটারপ্রতি ১১৪ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১০৪ টাকা।

এর আগে মে মাসে ডিজেল ও কেরোসিনের দাম ছিল ১০৪ টাকা, আর পেট্রোল ও অকটেনের দাম ছিল যথাক্রমে ১২১ ও ১২৫ টাকা। মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকলেও ফেব্রুয়ারিতে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা করে বাড়ানো হয়েছিল।

২০২৪ সালের মার্চ থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণ করছে। সে অনুযায়ী প্রতি মাসে সংশোধিত মূল্য ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, প্রভাব পড়েছে শিল্পাঞ্চলেও

ইসলামী আন্দোলনের ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটি ঘোষণা

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম হ্রাস পেলেও বাড়লো কেরোসিনের দাম

পোষ্টের সময় : ১১:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫