০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ১৫ হাজার ৮৮৮ কোটি টাকা ঋণ দিলো এডিবি

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৩:১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৫২৩ ভিউ :

বাংলাদেশকে ১৫ হাজার ৮৮৮ কোটি টাকা ঋণ দিলো এডিবি চার প্রকল্পে বাংলাদেশকে ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক।

চার প্রকল্পে বাংলাদেশকে ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ দিলো এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১২২ টাকা ২২ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় যা ১৫ হাজার ৮৮৮ কোটি টাকা।

শুক্রবার (২০ জুন) বাংলাদেশ সরকারের সঙ্গে এই ঋণচুক্তি হয়। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পদ বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী। এডিবির পক্ষে সই করেন সংস্থাটির বাংলাদেশ প্রধান হোয়ে ইউন জিয়ং।

বাংলাদেশে ব্যাংক খাত স্থিতিশীল ও সংস্কারের জন্য ৫০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। নিয়ন্ত্রক তত্ত্বাবধান, করপোরেট সুশাসন, সম্পদের মান এবং স্থিতিশীলতা জোরদার করে বাংলাদেশের ব্যাংক খাতকে স্থিতিশীল ও সংস্কারের জন্য এ ঋণ দিচ্ছে সংস্থাটি। ব্যাংক খাতের স্থিতিশীলতা ও সংস্কার কর্মসূচি, সুশাসন বৃদ্ধি, বাংলাদেশ ব্যাংকের তারল্য ব্যবস্থাপনা কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং ব্যাংক ব্যবস্থায় উল্লেখযোগ্য খেলাপি ঋণ সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা প্রবর্তনে খরচ হবে এ অর্থ। এর মাধ্যমে আর্থিক খাতের স্থিতিস্থাপকতা বৃদ্ধির জন্য নীতিগত সংস্কারের ওপর জোর দেওয়া হবে।

ঢাকা উত্তর-পশ্চিম আন্তর্জাতিক বাণিজ্য করিডোর উন্নয়নে ২০ দশমিক ৪ কোটি ডলারের একটি ঋণচুক্তি সই করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকার। করিডোরটির উন্নয়নের মধ্য দিয়ে দেশের আঞ্চলিক বাণিজ্য আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

এ প্রকল্পের আওতায় এলেঙ্গা থেকে হাটিকুমরুল হয়ে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। এটি বাংলাদেশের আধুনিক ও দক্ষ পরিবহন ব্যবস্থার লক্ষ্যে বড় ভূমিকা রাখবে। সড়ক নিরাপত্তা বাড়াতে নির্মিত হবে ফুটওভারব্রিজ, ফুটপাত এবং ধীরগতির যানবাহনের জন্য দুটি নির্দিষ্ট লেন।

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার মান, নির্ভরযোগ্যতা, স্থিতিশীলতা এবং দক্ষতা বাড়াতে ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার প্রসারে ২০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। ‘বিদ্যুৎ সঞ্চালন শক্তিশালীকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি একীভূতকরণ’ প্রকল্পের আওতায় বগুড়া, চাঁদপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, পিরোজপুর ও সাতক্ষীরা জেলার গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সঞ্চালন গ্রিড উন্নয়ন করা হবে। একই সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের পরিবর্তনশীল নবায়নযোগ্য জ্বালানি (ভিআরই) হাবের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করাও সহজ হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

ইউক্রেনের স্কুলভবনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, নিখোঁজ ৫০

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাংলাদেশকে ১৫ হাজার ৮৮৮ কোটি টাকা ঋণ দিলো এডিবি

পোষ্টের সময় : ০৩:১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫