১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের  অবস্থান কর্মসূচী

মাঠ পর্যায়ের কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে মুক্তাগাছায় অবস্থান কর্মসূচী পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মুক্তাগাছা উপজেলা শাখার আয়োজনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।
স্বাস্থ্য সহকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা, চাকরির নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনায় নীতিমালায় পরিবর্তন আনা।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলামসহ অন্যান্য স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “স্বাস্থ্য সহকারীরা দেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অথচ দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার। তাই ৬ দফা যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
তারা আরও জানান, দাবিগুলো বাস্তবায়িত না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় গাঁজা ও মাদক সেবনের উপকরণসহ আটক, ৩ মাসের কারাদণ্ড

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের  অবস্থান কর্মসূচী

পোষ্টের সময় : ০৩:৩১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫