০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার মদনে ‘লেটস ক্রিয়েট’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

নেত্রকোনার মদন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘লেটস ক্রিয়েট’ স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। ‘ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট’ ক্যাম্পেইনের আওতায় মদন পৌরসভা ও এর আশেপাশের স্কুলগুলোতে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হচ্ছে।

এই কার্যক্রমের উদ্বোধন হয় মাঘান উচ্চ বিদ্যালয়ে। উদ্বোধনী দিনে প্রায় ২০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। পুরো ক্যাম্পেইনটি ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তুমুল আগ্রহ লক্ষ্য করা গেছে। সংগঠনটির নিজস্ব তত্ত্বাবধান ও অর্থায়নে পরিচালিত এই ক্যাম্পেইন আগামী এক সপ্তাহ ধরে চলবে।

ক্যাম্পেইন সম্পর্কে ‘লেটস ক্রিয়েট’-এর প্রতিষ্ঠাতা সদস্য আল মোজাহিদ ইমু বলেন, ‘রক্তের গ্রুপ জানা মানুষের জন্য একটি অত্যন্ত জরুরি তথ্য। আকস্মিক বিপদের সময় একই গ্রুপের মানুষকে রক্ত দেওয়া যেমন প্রয়োজন হতে পারে, তেমনই মা-বাবার রক্তের গ্রুপ থেকে সন্তানের জীবনও সংকটাপন্ন হতে পারে। তাছাড়া কিছু নির্দিষ্ট রক্তের গ্রুপের ক্ষেত্রে কিছু রোগের ঝুঁকিও বেশি থাকে। তাই আমরা স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করছি এবং তাদের এ বিষয়ে জানাচ্ছি।’

সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ রিমন জানান, ‘এমন একটি উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত। আশা করি, ভবিষ্যতে আমাদের এই ধরনের জনহিতকর কর্মসূচি অব্যাহত থাকবে।’

সংগঠনের সভাপতি শেখ কায়কোবাদ রক্তদানকে একটি মহৎ কাজ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি নিজে একজন নিয়মিত রক্তদাতা। রক্ত দিলে দেহের কোনো ক্ষতি হয় না, বরং মানবসেবার মাধ্যমে এক ধরনের আত্মতৃপ্তি পাওয়া যায়। সমাজে রক্তদানের সচেতনতা তৈরির জন্য প্রথম এবং প্রধান কাজ হলো নিজের রক্তের গ্রুপ জানা। আমাদের অনেকেই নিজের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নই। তাই আমাদের এই ক্যাম্পেইনের আয়োজন, যাতে শিক্ষার্থীরা স্কুল পর্যায় থেকেই নিজেদের রক্তের গ্রুপ জেনে অন্যের উপকারে আসতে পারে এবং প্রয়োজনে নিজেরাও অন্যদের কাছ থেকে রক্ত নিতে পারে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাহেন্দ্র গাড়িতে মদের চালান, শ্যামগঞ্জে আটক ১

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনার মদনে ‘লেটস ক্রিয়েট’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

পোষ্টের সময় : ০৯:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫