০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্ট বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সারাদেশে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সরকার ঘোষিত সাধারণ ছুটির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ আগস্ট (সোমবার) সরকারি ছুটির দিন হিসেবে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। আর্থিক লেনদেন, ক্লিয়ারিং ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে, ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে, ৫ আগস্ট দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা করা হয়। সেই অনুযায়ী, সব সরকারি ও বেসরকারি অফিস, আদালত এবং তফসিলি ব্যাংকও এ ছুটির আওতায় থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় নেয়। দীর্ঘ সময় ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং গণবিক্ষোভের পর, এই দিনে ১৬ বছরের শাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সরকারিভাবে ঘোষিত এই দিবসটি এবার প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ছুটি হিসেবে পালিত হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, প্রভাব পড়েছে শিল্পাঞ্চলেও

ইসলামী আন্দোলনের ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটি ঘোষণা

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৫ আগস্ট বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

পোষ্টের সময় : ০৮:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫