০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ স্কুল ভর্তির লটারি, জানুন ফল দেখার নিয়ম

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৩৭৯ ভিউ :

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশের সব সরকারি বিদ্যালয় এবং মহানগর, জেলা ও উপজেলা সদর এলাকার বেসরকারি স্কুলগুলোর প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার লটারি অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে পুরো লটারি কার্যক্রম সরাসরি ফেসবুক পেজে লাইভ দেখানো হবে। ফলে অভিভাবক ও শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে সহজে ফলাফল দেখতে পারবেন।

এবারের ভর্তি আবেদন গ্রহণ করা হয় ৫ ডিসেম্বর পর্যন্ত। সেই আবেদনগুলোর ভিত্তিতে সম্পূর্ণ ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীরা যে বিদ্যালয়ে ভর্তি হতে পারবে তা নির্ধারণ করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল নিশ্চিত করেন—আগেই ঘোষণা অনুযায়ী ১১ ডিসেম্বর লটারি আয়োজনের দিন নির্ধারণ ছিল এবং ভর্তি আবেদন নেওয়া হয় ৫ ডিসেম্বর পর্যন্ত। তিনি বলেন, লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলগুলোকে ভর্তি কমিটির সভা করে নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ফল দেখবেন যেভাবে

লটারি শেষ হলে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী বা অভিভাবক https://gsa.teletalk.com.bd

ওয়েবসাইটে লগইন করে তাদের নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন। প্রাপ্ত ফলাফল দ্রুতই জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইল করে পাঠাতে হবে এবং সেই তথ্য মাউশিকেও জানাতে হবে।

মাউশির তথ্য অনুযায়ী, এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে ভর্তির সুযোগ আছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১ শিক্ষার্থীর। এর মধ্যে ৩ হাজার ৩৬০টি বেসরকারি স্কুলে রয়েছে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন, আর সরকারি ৬৮৮টি বিদ্যালয়ে আসন সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩০।

সম্পূর্ণ প্রক্রিয়াটি কেন্দ্রীয়ভাবে লটারি পরিচালনার মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে, যাতে ভর্তি প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ থাকে। অভিভাবকদের প্রত্যাশা—এই ডিজিটাল লটারি সিস্টেমের মাধ্যমে এবারও তারা দ্রুত ও নির্ভুল ফলাফল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আজ স্কুল ভর্তির লটারি, জানুন ফল দেখার নিয়ম

পোষ্টের সময় : ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫