০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কণ্ঠশিল্পী শবনম মুশতারীকে নজরুল পদক পৌঁছালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মনোনীত নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা ‘নজরুল পদক ২০২৬’ সংগীতে কণ্ঠশিল্পী শবনম মুশতারীরকে প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় শিল্পীর বাসায় গিয়ে এই পদক প্রদান করা হয়।

পদক প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, পদক কমিটির সদস্য প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী এবং পদক কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), বিশিষ্ট নজরুল গবেষক প্রফেসর ড. রশিদুন্ নবী, পি এস টু ভিসি আবদুল্লাহ আল মামুন  উপস্থিত ছিলেন। এ সময় আরও  উপস্থিত ছিলেন শবনম মুশতারীর একমাত্র মেয়ে শামারুখ মাহজাবীন ও তাঁর নাতি জাফির জামান চৌধুরী।

উল্লেখ্য, নজরুল সংগীত চর্চা ও প্রচার-প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃক তাঁকে নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা ‘নজরুল পদক-২০২৬’-এর জন্য মনোনীত করা হয়। এছাড়া নজরুল গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদারকে পদক প্রদান করা হয়। ১২৭তম নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে এই পদক দুটি প্রদান করার কথা থাকলেও শিল্পী শবনম মুশতারী শারীরিকভাবে অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেন নি। যথাযথ সম্মানের সাথে তাঁর বাসায় গিয়ে এই পদক তাঁর হাতে তুলে দেওয়া হয়। এসময় ভাইস-চ্যান্সেলর এই বরেণ্য শিল্পীর সুস্থতা প্রার্থনা করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়িতে শিশুসহ নিহত ৬

কেন্দুয়ায় মাংসের দোকানে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ, নমুনা সংগ্রহ

13 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কণ্ঠশিল্পী শবনম মুশতারীকে নজরুল পদক পৌঁছালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

পোষ্টের সময় : ১২:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬