১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর আবারও হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা যখন চাই, তখনই’ ইরানে আরেক দফা হামলা চালাতে পারি।

ট্রাম্প দাবি করেন, মঙ্গলবার রাতে ইরানের সামরিক সরঞ্জামের ওপর বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হরমুজ প্রণালির কাছে ইরান নতুন করে রাডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও মাইন স্থাপনে ব্যবহৃত সরঞ্জাম তৈরি করছিল বলে দাবি করেন তিনি। এসব সরঞ্জাম শনাক্ত করে ধ্বংস করা হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘খুব শক্ত নিয়ন্ত্রণ’ রয়েছে। ওই নৌপথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল করছে এবং ইরানের পক্ষ থেকে মাঝেমধ্যে ড্রোন হামলা হলেও সেগুলো প্রতিহত করা হচ্ছে।

ট্রাম্প আরও বলেন, ‘আমরা গত রাতে তাদের ওপর খুব কঠোর আঘাত করেছি।’ ইরান যে সামরিক সরঞ্জাম তৈরি করেছিল, তার সবই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, দেশটি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। একই সঙ্গে চলমান সংঘাত খুব বেশি দিন নাও চলতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এর আগে মঙ্গলবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এরপর ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, চাবাহার ও কোনারাকে বিস্ফোরণের খবর প্রকাশ করে।

অন্যদিকে, ইরানের আইআরজিসি দাবি করেছে, তারা কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা কয়েকটি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে শাহেদ আলী হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

কৃষি বিপ্লবের রূপকার শহীদ জিয়া এবং বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

02 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

পোষ্টের সময় : ০৪:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬