০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, নিহত ৪, আহত অর্ধশতাধিক

ইরানের হরমুজগান প্রদেশের সিরিকের কুশেতাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।

স্থানীয় সময় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইরানের রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর ছড়িয়ে পড়া শার্পনেলের আঘাতে বিয়ের অনুষ্ঠান চলাকালে হতাহতের ঘটনা ঘটে।

ইরান সরকারের প্রকাশিত ভিডিওতে ওই অনুষ্ঠানস্থলে ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা গেছে। এলাকাটি হরমুজ প্রণালির কাছাকাছি হওয়ায় সেখানে সাম্প্রতিক সময়ে হামলার তীব্রতা বেড়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ ও মার্কিন সেনাদের ওপর হামলার চেষ্টা করছিল। তাদের প্রতিহত করতেই এসব হামলা চালানো হয়েছে।

এর আগে সোমবার রাতেও ইরানের বিভিন্ন এলাকায়, বিশেষ করে হরমুজ প্রণালিসংলগ্ন অঞ্চলে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। এছাড়া ইরাকেও মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আসছে ৫ হাজার মার্কিন নাবিক, আতঙ্কে থাইল্যান্ডের যৌনকর্মীরা

স্বনির্ভরতার শিকড় থেকে প্রযুক্তিনির্ভর কৃষি: বিএনপির ৪৮ বছর ও বাংলাদেশের ভবিষ্যৎ

01 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, নিহত ৪, আহত অর্ধশতাধিক

পোষ্টের সময় : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬