১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় ময়মনসিংহের যানজট নিরসনে সড়কে নামলেন এমপি-সিটি প্রশাসক

পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে ব‍্যস্ত সময় কাটিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এসময় তার সঙ্গে ছিলেন মসিক প্রশাসক মো: রোকনুজ্জামান সরকার রোকন।

শুক্রবার (২৯ মে) বিকালে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় হঠাৎ তীব্র যানজট সৃষ্টি হলে দক্ষ হাতে সড়কের শৃঙ্খলা ফিয়ে আনেন এমপি ওয়াহাব।

এ ঘটনার একাধিক ছবি ও ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ‍্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের প্রশংসা কুড়ান এমপি।

প্রত‍‍্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে নগরীর ব্রীজ মোড়ে সকাল থেকেই যানবাহনের চাপ বৃদ্ধি পায়। পরে যানজটের খবর পেয়ে স্থানীয় এমপি ও সিটি প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করেন। এ সময় প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় সড়কে ফিরে আসে শৃংখলা।

জানা যায়, ময়মনসিংহ ব্রীজ দিয়ে প্রতিদিন চার জেলার বাস, ট্রাক, সিএনজি ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ফলে এ এলাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়। ঈদের পরদিন হওয়ায় যানবাহনের চাপ আরও বেড়ে যায় বলে জানান স্থানীয়রা।

এসময় যানজট নিরসনে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এমপি আবু ওয়াহাব আকন্দ। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও চালকরা।

ঘটনাস্থলে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রব রতন আকন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে ইমাম-উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গানের আয়োজন বন্ধ

যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প

28 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈদযাত্রায় ময়মনসিংহের যানজট নিরসনে সড়কে নামলেন এমপি-সিটি প্রশাসক

পোষ্টের সময় : ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬