০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে বাড়ি যাবার পথে গৌরীপুরে বাস চাপায় মা-মেয়েসহ একই পরিবারের ৪ জন নিহত

ময়মনসিংহের গৌরীপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে দ্রæতগামী বাস চাপায় দিলে মা, মেয়ে, নাতনীসহ একই পরিবারের চার জন নিহত হয়েছেন। নিহতরা প্রত্যেকে নারী এবং তারা অটোরিকশার যাত্রী ছিলেন। রবিবার ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুরের চন্দ্রাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), তাঁর মেয়ে মোসাম্মৎ দিলরুবা (৪০), দিলরুবরা দুই মেয়ে রীতি আক্তার (১৪) ও প্রীতি আক্তার (৭)। কুলসুম বেগমের বাড়ি গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামে। দিলরুবা বেগম ময়মনসিংহ নগরীর নাটকঘর লেনে বসবাস করতেন। সেখান থেকে ঈদ উদ্যাপন করতে মা এবং দুই মেয়েকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে গৌরীপুরগামী একটি অটোরিকশাটিকে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামীর বাস রবিবার সকাল পৌনে ছয়টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুরের চন্দ্রাপাড়া মোড় এলাকায় পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় চালক, যাত্রীসহ সাতজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চার নারীকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (গৌরপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, ময়মনসিংহ থেকে গৌরীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল পরিবারটি। দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কাঁচামাটিয়া নদীতে ‘মাছ নিধনের ফাঁদ’, ধ্বংস ১ লাখ ৩০ হাজার টাকার নিষিদ্ধ জাল

তারেক রহমানের আমলে সবার জন্য উন্নয়ন হবে: প্রিন্স

23 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈদে বাড়ি যাবার পথে গৌরীপুরে বাস চাপায় মা-মেয়েসহ একই পরিবারের ৪ জন নিহত

পোষ্টের সময় : ০৩:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫