০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে ময়মনসিংহে নেটওয়ার্কিং সভা

ময়মনসিংহে তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশ এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং এন্ড এডুকেশন প্রোগ্রাম পরিচালিত ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের আয়োজনে আজ সোমবার দুপুরে নগরের নতুন বাজার এলাকার একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে পরিচালিত বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের আওতায় তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, পুষ্টি, লিঙ্গসমতা, বাল্যবিবাহ প্রতিরোধ, প্রতিবন্ধিতা-অন্তর্ভুক্তি, স্বাস্থ্য অধিকার ও নিরাপদ জীবনযাপন বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ, সচেতনতামূলক সভা, স্কুল-কলেজভিত্তিক কার্যক্রম, কমিউনিটি পর্যায়ে প্রচারাভিযান এবং প্রয়োজন অনুযায়ী সরাসরি স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

তরুণদের বহুমাত্রিক দক্ষতা ও নেতৃত্বের বিকাশে ইউওয়াইপি সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সেন্টারের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, স্বাস্থ্য সচেতনতা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সম্পৃক্ত করার লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সভায় তরুণদের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিং বাড়ানোর মাধ্যমে তাদের নেতৃত্বের সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কাঁচামাটিয়া নদীতে ‘মাছ নিধনের ফাঁদ’, ধ্বংস ১ লাখ ৩০ হাজার টাকার নিষিদ্ধ জাল

তারেক রহমানের আমলে সবার জন্য উন্নয়ন হবে: প্রিন্স

23 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে ময়মনসিংহে নেটওয়ার্কিং সভা

পোষ্টের সময় : ০৯:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬