০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে। সেই লক্ষ্যে মহা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। জন‌প্রত্যাশা অনুযায়ী সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে জেলার বিভিন্ন এলাকার ৫২ টি উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তর করার সময় তিনি এসব কথা বলেন । সোমবার জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের হাতে এসব প্রকল্পের বরাদ্দের চেক তুলে দেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালে প্রিন্স ।

তিনি বলেন,জেলা পরিষদ জনগণের প্রতিষ্ঠান। জেলা পরিষদের মাধ্যমে জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করাই সরকারের প্রধান লক্ষ্য। উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায্যতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ” যে ৫২ টি উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া হচ্ছে, এগুলো শুধু অর্থ বরাদ্দের বিষয় নয়; এর সঙ্গে মানুষের প্রত্যাশা ও এলাকার উন্নয়নের বিষয়টি জড়িত। প্রতিটি প্রকল্প যথাযথভাবে ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে। বরাদ্দের অর্থ যেন কোনোভাবেই অপচয় না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।”

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু বড় প্রকল্পের মাধ্যমে হয় না। একটি রাস্তা, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নও মানুষের জীবনমান পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা পরিষদ মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ময়মনসিংহকে একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ তার সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে। জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জেলা পরিষদের কর্মকর্তা এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতি নির্দিষ্ট অর্থবছরে জন্য গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন সম্পন্ন করার তাগিদ দেন।

প্রশাসক প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারি অর্থকে জনগণের আমানত হিসেবে বিবেচনা করে প্রতিটি প্রকল্পের কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করতে হবে। উন্নয়নের সুফল যাতে প্রকৃত অর্থেই সাধারণ মানুষের কাছে পৌঁছে, সেটিই হতে হবে সবার প্রধান লক্ষ্য।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস ,সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান ,প্রধান সরকারি আজিমুল হক ,হিসাব রক্ষক মাহমুদুর রহমান তসলিম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্প বাস্তবায়ন কমিটির কর্মকর্তাদের মধ্যে ফরিদ উদ্দিন আহমদ, মাহমুদুল হাসান মুরাদ, আনোয়ার কবির ,বিমল চন্দ্র দে ,এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, কামরুল ইসলাম , রফিকুল ইসলাম রবু ,ফারুক আহমদ , রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় ময়মনসিংহ জেলার ৫২ টি প্রতিষ্ঠানের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কাঁচামাটিয়া নদীতে ‘মাছ নিধনের ফাঁদ’, ধ্বংস ১ লাখ ৩০ হাজার টাকার নিষিদ্ধ জাল

তারেক রহমানের আমলে সবার জন্য উন্নয়ন হবে: প্রিন্স

23 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে: প্রিন্স

পোষ্টের সময় : ০৯:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬