০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের কাজও চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো নোট ভার্বালের মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

নয় দিনের সফরে নিউ ইয়র্কের পাশাপাশি সান ফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এবারের অধিবেশনে বিশেষ তাৎপর্যও রয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের।

এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চললেও তা আর এগোয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফারাক্কার সব গেট খুলতে শুভেন্দুকে ফোন বিহারের মুখ্যমন্ত্রীর

ময়মনসিংহে ফুলবাড়িয়ায় এনসিপির ১৪ নেতাকর্মীর পদত্যাগ

23 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

পোষ্টের সময় : ০৭:১৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬