১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এত গুলো মৃত্যু দন্ড আর কারও হয়নি : বাবর

স্টাফ রিপোর্টার : আমাকে তিনবার মৃত্যু দন্ড দেয়া হয়েছে। এত গুলো মৃত্যু দন্ড বাংলাদেশে আর কাউকে দেয়া হয়নি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আর ভালবাসায় ’দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনও ভাবিনি, এক বছর আগেও ভাবি নাই, এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, পাশাপাশি আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছে ও শুকরিয়া আদায় করছি। নেত্রকোনা ৪ আসনের সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর বিএনপির মনোনয়ন ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় মদনে শনিবার নায়েকপুর ও ফতেপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের নির্বাচনী জনসভায় গণসংযোগের সময় নেতাকর্মী ও ভোটারদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। ।

তিনি আরও বলেন, এজন্য মদনবাসীর কাছেও শুকরিয়া আদায় করছি। আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার জন্য রোজা রেখেছে, নামাজ পড়েছে তাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারব না । গণসংযোগের সময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুদার,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। ।

ওই দিন তিনি বাশরী ঈদগাহ মাঠ, নায়েকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাখনা গোয়াইল বাড়ী মোড়, রাজতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাও প্রাথমিক বিদ্যালয়, পাছ আলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমশ্রী মোড়, বরাটি বাজার, ফতেপুর ধানকুনিয়া ব্রিজ, ফতেপুর দেওয়ান বাড়ী মোড়,হাটশিরা বাজার,দক্ষিণকান্দা বাজার ও হাসনপুর বাজারে নির্বাচনী সফর করে ভোটারদের সাথে মতবিনিময় করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে আহ্বান মউক চেয়ারম্যানের

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এত গুলো মৃত্যু দন্ড আর কারও হয়নি : বাবর

পোষ্টের সময় : ০৪:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫