০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ

  • RA
  • পোষ্টের সময় : ০৭:১৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৬৯৩ ভিউ :

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ২০২৫ সালের মাধ্যমিকের এ পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। গতবার অর্থাৎ, ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

এবার সারা দেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

সাধারণ শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, এবার পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

ইতোমধ্যে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন করতে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি নিয়েছে কমিটি।

সাধারণ শিক্ষা বোর্ড:

মোট পরীক্ষার্থী: ১৪,৯০,১৪২ জন

ছাত্র: ৭,০১,৫৩৮ জন

ছাত্রী: ৭,৮৮,৬০৪ জন

কেন্দ্র: ২,২৯১টি

প্রতিষ্ঠান: ১৮,০৮৪টি

মাদ্রাসা বোর্ড:

মোট পরীক্ষার্থী: ২,৯৪,৭২৬ জন

ছাত্র: ১,৫০,৮৯৩ জন

ছাত্রী: ১,৪৩,৮৩৩ জন

কেন্দ্র: ৭২৫টি

প্রতিষ্ঠান: ৯,০৬৩টি

কারিগরি বোর্ড:

মোট পরীক্ষার্থী: ১,৪৩,৩১৩ জন

ছাত্র: ১,০৮,৩৮৫ জন

ছাত্রী: ৩৪,৯২৮ জন

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ

পোষ্টের সময় : ০৭:১৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫