১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

তিন দিন ধরে চলা যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য সংলাপ ব্যর্থ হওয়ার পর কানাডার বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মধ্যরাত থেকে নতুন এই শুল্ক কার্যকর হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শনিবার রাত ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় কানাডার নির্দিষ্ট কিছু পণ্যে অতিরিক্ত শুল্ক কার্যকর করা হয়।

এই শুল্কের আওতায় পড়েছে কাঠের তৈরি আইস হকিস্টিক, দুগ্ধজাত পণ্য, আসবাবপত্র, মাছ ধরার ছিপ, গাছপালা ও শাকসবজির বীজ, কাপড়, পরচুলাসহ বিভিন্ন পণ্য। যুক্তরাষ্ট্রে এসব কানাডীয় পণ্যের সম্মিলিত রপ্তানি মূল্য প্রায় ২ হাজার কোটি ডলার।

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যের পরিমাণ অনেক বড়। মার্কিন কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কানাডা থেকে প্রায় ৩৮ হাজার ২০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। সে তুলনায় ২ হাজার কোটি ডলারের পণ্যে শুল্ক আরোপের পরিমাণ মোট আমদানির প্রায় ৫ শতাংশ। তবে এর রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য বেশ গভীর বলে মনে করা হচ্ছে।

তিন দিনের সংলাপ ব্যর্থ হওয়া এবং শনিবার মধ্যরাত থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে সম্পর্ক আরও তিক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি নবায়নের চলমান প্রক্রিয়াও অনিশ্চয়তার মুখে পড়েছে।

সংলাপ ব্যর্থ হওয়া এবং শনিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার পর এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং কানাডার আলোচকদের অটোয়ায় ফিরে আসতে বলেছেন। তাঁর ভাষ্য, কানাডার আলোচক দল বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেশের জাতীয় স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে চেষ্টা করেছে।

প্রসঙ্গত, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এমন একজন ব্যক্তি, যিনি তাঁর পেশাজীবনে কানাডা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংকে কাজ করেছেন। গত বছর প্রধানমন্ত্রী পদে প্রার্থিতার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ মোকাবিলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হন তিনি।

নিজ দেশেও কার্নির অবস্থান বেশ শক্তিশালী। সাম্প্রতিক একাধিক জরিপে দেখা গেছে, অধিকাংশ কানাডীয় নাগরিক ট্রাম্প প্রশাসনের কাছে কোনো ধরনের বড় ছাড় দেওয়ার পক্ষে নন।

এদিকে হোয়াইট হাউস সংলাপ ব্যর্থ হওয়ার দায় পুরোপুরি কানাডার ওপর চাপিয়েছে। ট্রাম্পের বাণিজ্যবিষয়ক প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, কানাডা বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করতে অপারগতা জানানোয় আলোচনা ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য চুক্তির শর্তগুলো উভয় পক্ষের সম্মতির ভিত্তিতেই নির্ধারিত হয়েছিল।

জেমিসন গ্রিয়ার আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে জি৭ জোটভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর না করায় কানাডা যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার হওয়ার একটি সুযোগ হারিয়েছে।

সূত্র : রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মক্কা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

24 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

পোষ্টের সময় : ০৭:১৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬