০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ভবনের নিচ থেকে উদ্ধার হলো ২১ কঙ্কাল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আরও একটি ভবনের নিচে চাপা পড়ে থাকা ৪০ জনের মরদেহ উদ্ধারে অভিযান শুরু করেছেন উদ্ধারকারীরা।

শনিবার (১৫ আগস্ট) গাজার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তাসংস্থা আনাদুলো এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পূর্ব গাজা সিটির আসকুলা এলাকায় বাতনিজি পরিবারের বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ জনের কঙ্কাল উদ্ধার করা হয়। পরে একই এলাকার কাতিবা এলাকায় ঘারবিয়া পরিবারের বাড়িতে অভিযান চালিয়ে আরও ৯ জনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

এরপর উদ্ধারকারীরা পূর্ব গাজা সিটির জেইতুন এলাকায় আল-মাঘরিবি পরিবারের বাড়ির ধ্বংসস্তূপে অভিযান শুরু করেন। সেখানে দীর্ঘদিন ধরে ৪০ জনের মরদেহ চাপা পড়ে থাকার তথ্য পাওয়া গেছে। তাদের উদ্ধারে প্রস্তুতি নেওয়া হয়েছে।

মাহমুদ বাসাল জানান, ইসরায়েলি হামলায় ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের মরদেহ আটকে রয়েছে। উদ্ধারকারীরা ধাপে ধাপে এসব মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন।

সূত্র: আনাদুলো এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভ্রমণ ও বিদেশযাত্রা সহজ করতে হালুয়াঘাটে আল-এহসান ট্রাভেলসের উদ্বোধন

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজায় ভবনের নিচ থেকে উদ্ধার হলো ২১ কঙ্কাল

পোষ্টের সময় : ১২:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬