১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চার মাসে প্রবাসী আয় ১০ বিলিয়ন ছাড়ালো

চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১০ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১,২৪,৩২২ কোটি টাকা)। এটি আগের বছরের একই সময়ে পাঠানো রেমিট্যান্সের চেয়ে ১৩.৫৬% বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মাসভিত্তিক রেমিট্যান্সের পরিমাণ ছিল— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বর ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, এবং অক্টোবর ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার। অক্টোবরের এই পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১৬ কোটি ৮৪ লাখ ডলার বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো প্রবাসী আয় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের পদক্ষেপ, প্রণোদনা, ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে এই ইতিবাচক প্রবাহ অব্যাহত আছে।

গত অর্থবছর ২০২৪-২৫ এ দেশে প্রবাসী আয়ের রেকর্ড প্রবাহ এসেছিল ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭% বৃদ্ধি পায়। দেশের রেমিট্যান্সে ধারাবাহিক বৃদ্ধির ফলে অর্থনীতিতে স্থিতিশীলতা এবং ডলারের জোগান নিশ্চিত হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চার মাসে প্রবাসী আয় ১০ বিলিয়ন ছাড়ালো

পোষ্টের সময় : ০৯:২২:১০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫