০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসক-নার্সদের কর্মবিরতিতে ‘জুলাই যোদ্ধাদের’ হামলার অভিযোগ

চক্ষুবিজ্ঞান হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের চলমান কর্মবিরতিতে হামলার অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (২৮ মে) দুপুর ১২টার দিকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একটি দল লাঠি ও রড নিয়ে কর্মবিরতিতে থাকা হাসপাতালকর্মীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন চিকিৎসক ও নার্স আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরী জানান, এর আগের দিন তাকে নিজ কক্ষে অবরুদ্ধ করে ওই দলটি ভাঙচুর চালায় এবং কয়েকজন আত্মহত্যার হুমকি দিয়ে শরীরে কেরোসিন ও পেট্রল ঢেলে দেন। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তাহীনতার কারণেই চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আজ সকাল ৮টা থেকে কর্মবিরতিতে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মবিরতির মধ্যে হঠাৎ হামলা চালানো হয়, এতে অনেকেই আহত হন। পরে সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেন।

এদিকে, কর্মবিরতির কারণে হাসপাতালের বহির্বিভাগের সেবা কার্যত বন্ধ রয়েছে। টিকিট বিক্রি না হওয়ায় অন্তত ৪০০ থেকে ৫০০ রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চিকিৎসক-নার্সদের কর্মবিরতিতে ‘জুলাই যোদ্ধাদের’ হামলার অভিযোগ

পোষ্টের সময় : ০৩:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫